×

ঢাকা

সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদ উদযাপন

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০১:০৯ পিএম

সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদ উদযাপন

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ এক দিন আগে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) এসব এলাকায় ঈদের নামাজ ও উৎসব পালিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলাবাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গণকবাড়ী, গজারিয়াপাড়া, কোনাবাড়ী, মুসারচর, রতন মার্কেট, হাতুরাপাড়াসহ ২৩ গ্রামের মুসল্লিরা প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছেন।

বুধবার সকাল ৮টায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গণকবাড়ী, গজারিয়াপাড়া, কোনাবাড়ী ও হাতুরাপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার আমজাদ বলেন, দীর্ঘদিন ধরে তাদের এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। এবারও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। দূরদূরান্ত থেকেও মুসল্লিরা নামাজ আদায় করতে এসেছেন। কাঁচপুর চেয়ারম্যানপাড়া এলাকা থেকেও অনেকে গিরদাইনে ঈদের নামাজে অংশ নিয়েছেন।

গিরদাইন পশ্চিমপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক বলেন, প্রায় ২০টি পরিবার প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্‌যাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও তারা ঈদুল আজহা পালন করছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App