×

ঢাকা

কালবৈশাখি ঝড়ে গাছ চাপায় নিহত এক

Icon

নুরুল ইসলাম, সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:২২ পিএম

কালবৈশাখি ঝড়ে গাছ চাপায় নিহত এক

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে ঝড়ের সময় গাছের নীচে চাপা পড়ে জিয়াউর রহমান বাঘা (৫০) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার(২৭ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার ২২ রশি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জিয়াউর রহমান শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পূর্ব মহিষা গ্রামের আমির হোসেন বাঘার ছেলে।  

নিহতের সঙ্গে থাকা হাজী মো. মনির হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ঝড় বৃষ্টির সময় রাস্তা দিয়ে দুইজনে একসাথে হেঁটে যাচ্ছিলাম। ঝড়ের গতি বৃদ্ধি পেলে সড়কের পাশেই একটি অস্থায়ী তাঁবুর নীচে আশ্রয় নেই। হঠাৎ বাতাসে কৃষ্ণচূড়া গাছ ভেঙে তাঁবুর  উপর পড়লে সে গুরুতর আহত হয়। তাকে স্থানীয় পথচারীদের সহায়তায় দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন৷ সে জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিকফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিল বলে জানা গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিন্ত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ‘লাশের সুরতহাল তৈরি  করা হয়েছে। পরিবারের লোকজন আসার পর আইনি প্রক্রিয়া শেষে  লাশ হস্তান্তর করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি

বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App