×

ঢাকা

২৫ দিন অতিবাহিত হলেও ঘরে ফেরেননি নিখোঁজ শয়ন

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

২৫ দিন অতিবাহিত হলেও ঘরে ফেরেননি নিখোঁজ শয়ন

ছবি: নিখোঁজ শয়ন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পেঁচারকান্দা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র শয়ন (২২) ২৫দিন যাবৎ নিখোঁজ রয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

শয়নের বাবা দেলোয়ার হোসেন শনিবার (৩০মে) এবিষয়ে একটি লিখিত অভিযোগ ঘিওর থানায় দায়ের করেছেন বলে জানা গেছে। 

শয়নের পারিবারিক সূত্র জানায়, ৭ মে রাত আনুমানিক রাত ৯টার দিকে চাকরির কথা বলে শয়ন বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে চলে যাওয়ার দুইদিন পর একটি অপরিচিত নম্বর থেকে শয়নের বাবার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে শয়নের কণ্ঠ শোনা যাচ্ছিল। এক পর্যায়ে শয়নের বাবা-মাকে একটি অজ্ঞাত ইমো নাম্বারে তাদের জাতীয় পরিচয়পত্র (NID) এবং সয়নের জন্ম নিবন্ধনের কপি পাঠাতে বলা হয়। শয়নের বাবা সরল বিশ্বাসে সেই ইমো নাম্বারে কাগজপত্রগুলো পাঠানোর পরপরই ওই অজ্ঞাত নাম্বার থেকে তাদের মোবাইল নম্বর ব্লক করে দেয়। এরপর থেকে ২৫ দিন পার হয়ে গেলেও শয়নের আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি এবং শয়নের ব্যবহৃত ফোনটিও বন্ধ রয়েছে।

শয়নের মা জানান, ঈদের আগের এক রাতে চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শয়ন। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের ধারণা, চাকরির প্রলোভন দেখিয়ে কোনো প্রতারকচক্র তার ছেলেকে অপহরণ করেছে। অতিদ্রুত শয়নকে সুস্থ শরীরে উদ্ধার করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুব দৈনিক ভোরের কাগজকে জানান, এবিষয়ে থানায় যখন একটি অভিযোগ করা হয় তখন তিনি ছুটিতে ছিলেন। তখন দায়িত্বে ছিলেন তদন্ত ওসি রনজিত সাহা। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ প্রশাসন সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App