×

ঢাকা

হাসনাবাদ গ্রিডের তার ছিঁড়ে বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

হাসনাবাদ গ্রিডের তার ছিঁড়ে বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ

ছবি : ফাইল ফটো

রাজধানীর হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ জেলার অধিকাংশ এলাকায় কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৭ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। বেলা আড়াইটা পর্যন্ত এটি স্বাভাবিক হয়নি। ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ, ব্যবসাবাণিজ্য ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।

ডিপিডিসি সূত্রে জানা গেছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে পাশের আরেকটি সার্কিটের ওপর পড়ে গেলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। এতে নারায়ণগঞ্জ শহরসহ জেলার অধিকাংশ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়।

শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে বিদ্যুৎ না থাকায় পানি উঠছে না। আইপিএসের ব্যাকআপও ফুরিয়ে গেছে। প্রচণ্ড গরমে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। রান্নাও করতে পারছি না।’

আল্লামা ইকবাল রোড এলাকার বাসিন্দা আনিছুর রহমান জানান, ‘বিদ্যুৎ না থাকায় বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে তাদের অবস্থা অসহনীয় হয়ে উঠেছে।’

এ প্রসঙ্গে ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘সকাল ১০টা ৫৫ মিনিটে হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে অপর একটি সার্কিটের তারের ওপর পড়ে যায়। এতে নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চলে যায়। খবর পেয়েই প্রকৌশলীরা মেরামত শুরু করেন। ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, এক থেকে দুই ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

ঈদের আগে-পরে সড়কে ঝরেছে ৪০২ প্রাণ

ঈদের আগে-পরে সড়কে ঝরেছে ৪০২ প্রাণ

প্রতিশ্রুতি রক্ষা না করায় জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

প্রতিশ্রুতি রক্ষা না করায় জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

জ্বালানি সংকট মোকাবিলায় ১২ দফা সুপারিশ

জ্বালানি সংকট মোকাবিলায় ১২ দফা সুপারিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App