×

ঢাকা

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মঞ্জুরুল আলমের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘটনাটি তদন্তে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে বারবার উচ্চারিত হয়— “শিক্ষকের ওপর হামলা কেন? জবাব চাই, বিচার চাই”, “শিক্ষকের মর্যাদা রক্ষা করো” এবং “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে”সহ বিভিন্ন স্লোগান।

স্থানীয় সূত্র, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৯ জুন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আবুল কালাম শামসুদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আন্দোলনের মুখে পদত্যাগ করা প্রধান শিক্ষক মোহাম্মদ কহিনুর রহমানকে পুনরায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় সিনিয়র সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন বহিরাগত ব্যক্তি তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একজন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং পুরো শিক্ষক সমাজের মর্যাদার ওপর আঘাত।

বিক্ষোভ মিছিল শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “একজন শিক্ষকের ওপর হামলার ঘটনা পুরো শিক্ষক সমাজের ওপর আঘাতের শামিল। বহিরাগতদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত নিন্দনীয় এবং গুরুতর অপরাধ।” তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী সিনিয়র সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম বলেন, “অ্যাডহক কমিটি গঠনের পর ওইদিন ছিল প্রথম সভা। যেহেতু আন্দোলনের মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন, তাই তাকে পুনর্বহালের ক্ষেত্রে অ্যাডহক কমিটির এখতিয়ার আছে কি না— এ বিষয়ে প্রশ্ন তুলি। এ সময় পার্শ্ববর্তী ইরতা কাশিমপুর গ্রামের উজ্জল ও ঝন্টুসহ কয়েকজন ব্যক্তি আমার ওপর হামলা চালান। তাদের এ আচরণ অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একজন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক। এছাড়া গত ৯ জুন পদত্যাগ করা প্রধান শিক্ষক মোহাম্মদ কহিনুর রহমানকে পুনর্বহাল করে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বলেন, “বিদ্যালয়কে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিয়ে উভয় পক্ষই আমার সঙ্গে দেখা করেছেন। বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App