×

ঢাকা

লেকের পানিতে ডুবে একই পরিবারের ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

লেকের পানিতে ডুবে একই পরিবারের ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন। পরে তাদের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকারীরা।

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ারের ছেলে রাশেদুজ্জামান (২২) এবং তার শ্যালক  গালিব (১৬) নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন গালিবের ছোট বোন ও রাশেদুজ্জামানের শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)। তারা পরিবারসহ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ডিএনডি লেকে গোসলে নেমে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া পানিতে তলিয়ে যান। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। অভিযানে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হলেও সুরাইয়া এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া—তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘খবর পাওয়ার পরপরই নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান (২২) ও গালিবের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সুরাইয়া (১২) নামে নিখোঁজ কিশোরীর সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন। লেকের বিভিন্ন অংশে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকবে এবং পরবর্তী আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App