×

ঢাকা

নৌ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

নৌ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখে নৌ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। 

শনিবার ( ১৩ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাদ্দাম হোসেন (৩৮), বোরহান উদ্দিন (২৮), মো. রোমান (২৩), তারা মিয়া (৩৮), ইউনুস আলী (৩৮), ইসমাইল হোসেন (২৭), আব্দুর রহমান (২৭), সুলাইমান (৩৪), শরীফ হোসেন (৩২) ও মো. আরমান (২৩)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল মাবুদের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল চলছিল। সে সময় মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনা এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ অভিযান চালায়। অভিযানে ১০ জনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি ও নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা  করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ জুন গজারিয়া উপজেলার লস্করদী এলাকা থেকে ডাকাত দলের সর্দার মো. জাকির হোসেন ও তার সহযোগী মুক্তার ওরফে কালামুক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ‘গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।’

আব্দুল মাবুদ বলেন, ‘কয়েকদিন আগে গজারিয়ার লস্করদি থেকে দুজন নৌ ডাকাত গ্রেপ্তার করা হয়। ওই ডাকাতদের তথ্যের ভিত্তিতে এই ১০ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাত সদস্যদের বাড়ি সিরাজদিখান উপজেলায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড খালাস পেয়েছেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App