×

ঢাকা

গার্মেন্টসের বয়লার বিস্ফোরণে আহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৩১ পিএম

গার্মেন্টসের বয়লার বিস্ফোরণে আহত ৭

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রপ্তানিমুখী কারখানায় কর্মরত সাত শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহীন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও খাদিজা (২০)।

দুর্ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় উত্তেজিত শ্রমিকদের মারধরে কারখানার অন্তত ১০ জন স্টাফ আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শ্রমিকরা জানান, কারখানার বয়লার অনেক পুরানো ছিল। সেটি বদলানোর জন্য মালিকপক্ষকে বারবার অনুরোধ করা হয় কিন্তু তারা শোনেননি। সকালে শ্রমিকরা যখন কাজে ব্যস্ত ছিল তখনই বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দুর্ঘটনা ঘটতো না। কারখানার মালিকের সঙ্গে শ্রমিকদের নিয়ে আলোচনা করে সমাধান করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App