×

ঢাকা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:১৮ পিএম

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে সুমন শেখ (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় সুমনের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখের নেতৃত্বে একদল সশস্ত্র হামলাকারী উকিল শেখের বাড়ির সামনে সুমনকে একা পেয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত সুমনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর বড়ভাগ গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মূল হোতা হোসাইন শেখসহ তার সহযোগীরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App