×

ঢাকা

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যার অভিযোগে ফারজানা আক্তার মুন্নি (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধ ও পরকীয়া সম্পর্কের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানার পূর্ব দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি-সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (৪১) ঢাকার বাসিন্দা ছিলেন। তিনি পূর্ব দেলপাড়া এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে জাহাঙ্গীর আলমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। পরে তিনি গভীর ঘুমে ঢলে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর স্ত্রী ফারজানা আক্তার মুন্নি নিজেই প্রতিবেশীদের বিষয়টি জানালে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করার পাশাপাশি অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ওই স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। মূলত সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নির এটি দ্বিতীয় সংসার। আগের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান সংসারে তাদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী বলেন, ঘ‘টনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

ডপলার রিসার্চের জরিপ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App