×

ঢাকা

সারের বাজারে অনিয়ম, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:২৬ পিএম

সারের বাজারে অনিয়ম, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

ছবি:নিজস্ব

মানিকগঞ্জের সিঙ্গাইরের সাহরাইল বাজারে অতিরিক্ত দরে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ৪ জন ব্যবসায়ীকে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সোমবার (২৯ জুন) দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কয়েকজন সার বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দরে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জন করছেন মর্মে কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে কয়েকজন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করে।

ভোক্তা-অধিকারের অভিযানে আকাশ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, রনি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মনির ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং সালাম ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি, মজুত, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি কিংবা কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই। যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App