×

ঢাকা

রাজবাড়ী

ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম

ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর সদর উপজেলা খাদ্য গুদামের সামনের ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মৃতদেহটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে বেডশিটের মধ্যে মোড়ানো ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ময়লার স্তুপে ফেলে দেওয়া জিনিসপত্র খুঁজতে আসেন হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। তখন তিনি দেখতে পান একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে। ব্যাগটি খুলে দেখেন কাপড়ে মোড়ানো একটি নবজাতক শিশু।

তিনি শিশুটিকে মৃত অবস্থায় দেখে আশপাশের লোকজনকে জানান। শিশুটির গলায় ও চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে স্থানীয় ও আশপাশের লোকজন সদর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার পুলিশ সদস্যরা গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। শিশুটিকে কারা ফেলে গেছে, কীভাবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App