×

ঢাকা

রাজবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

রাজবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ছবি : ভোরের কাগজ

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জোহান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সেতু আক্তার। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জোহান ফরিদপুর কোতোয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার হরিণধারা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন জোহান। পথে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালীবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোহানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার স্ত্রী সেতু আক্তার।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App