×

ঢাকা

মরা খাল থেকে নদী, প্রাণ ফিরে পেল ভূবনেশ্বর

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম

মরা খাল থেকে নদী, প্রাণ ফিরে পেল ভূবনেশ্বর

ছবি: ভোরের কাগজ

এক সময়ের খরস্রোতা ভূবনেশ্বর নদ দখল, দূষণ ও দীর্ঘদিনের অবহেলায় প্রায় অস্তিত্ব সংকটে পড়েছিল। ধীরে ধীরে নদটি পরিণত হয়েছিল মরা খালে। তবে সরকারের নদী রক্ষা ও পুনঃখনন প্রকল্পের আওতায় নতুন করে খনন কাজ শুরু হওয়ায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী এই নদ।

স্থানীয়দের জানান, কয়েক বছর আগেও নদটির অনেক অংশ ভরাট হয়ে যায়। কোথাও কোথাও দখলদাররা স্থাপনা গড়ে তোলে, আবার কোথাও আবর্জনা ও পলিতে পানি চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমেও নদীতে পানি থাকত না বললেই চলে। এতে নদীপাড়ের হাজার হাজার একর কৃষি জমিতে সেচ সংকট দেখা দেয় এবং কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

বর্তমানে নদটির কৃষ্ণপুর ইউনিয়ন অংশে ৪ কিলোমিটার পুনঃখনন কাজ শুরু হওয়ায় আবারও পানি প্রবাহ সৃষ্টি হচ্ছে। এছাড়াও বন বিভাগ থেকে নদীর দুই ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, নদীটি পুরোপুরি পুনরুদ্ধার হলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্যও ফিরবে।

স্থানীয় কৃষকরা জানান, ভূবনেশ্বর নদ খননের ফলে এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আগে অনেক জমি অনাবাদি পড়ে থাকলেও এখন চাষাবাদের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার জানান, ভূবনেশ্বর খাল পুনঃখনন প্রকল্পটি সরকারের নদী পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে কৃষ্ণপুর ইউনিয়ন অংশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় খনন কাজ চলমান রয়েছে। খনন কাজ শেষ হলে খালে স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, দখল ও দূষণ রোধে স্থানীয় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং খালটি সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App