×

ঢাকা

অভিযানের নামে চুরির অভিযোগ

বরখাস্ত ২ পুলিশসহ কারাগারে চারজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

বরখাস্ত ২ পুলিশসহ কারাগারে চারজন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগে ফতুল্লা মডেল থানার দুই পুলিশ সদস্য ও তাদের দুই সোর্সকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় এ ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এরই মধ্যে সাময়িক বরখাস্তের বিভাগীয় ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

এদিকে, শুক্রবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম ও মো. রানা।

রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২ জুলাই শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় সুমা আক্তারের বাড়িতে মাদক উদ্ধারের উদ্দেশ্যে সাদা পোশাকে অভিযান চালাতে যান খায়রুল বাশার ও আফিকুল ইসলাম।

অভিযোগ আছে, এই দুই পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুই সোর্সকে সঙ্গে নিয়ে অভিযানে যান। অভিযানের সময় বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

এ ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম এবং দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে, ২ জুলাই বিকেলে সাদা পোশাকে অভিযানে গিয়ে স্থানীয় লোকজনের হাতে দুই পুলিশ সদস্য ও তাঁদের সঙ্গে থাকা দুই সোর্স আটক হন। পরে তাঁদের পিটুনি দেওয়া হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App