×

ঢাকা

বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: প্রতিমন্ত্রী টুকু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম

বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: প্রতিমন্ত্রী টুকু

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় টুকু বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এরমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে প্রশ্ন রাখার কোনো অবকাশ নেই। রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

এর আগে তিনি টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস সমিতির আহ্বায়ক মো. শফিকুর রহমান খান শফিক, সদস্যসচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম-আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App