×

ঢাকা

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মাসুদ মিয়া মিরারচর এলাকার আসাদ মিয়ার ছেলে। এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় হিরন মিয়া নামে ঢাকা মেডিকেল হাসপাতাল পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আরও পড়ুন: ঘুষের টাকা নিয়ে ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়দের দাবি, এই বিরোধ প্রায় ৩০ বছরের পুরোনো।

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাজারটির নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। কয়েকদিন ধরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ভৈরব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. কিশোর কুমার ধর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ভৈরব উপজেলার নির্বাহী অফিসার এম মামুনুর রশীদ বলেন, ‘চলমান ঘটনা নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

শাপলা চত্বরে হত্যাকাণ্ড হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা

ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

দালাল ছাড়াই যেভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স!

দালাল ছাড়াই যেভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App