×

ঢাকা

মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থী ইয়াসিন আলী (১৫) নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১টায় শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।

স্থানীয়রা জানান, তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাসে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এ ছাড়া আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিন ব্যস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে হয়।


আরও পড়ুন: স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি কক্ষে তালা, পথে সন্তান প্রসব প্রসূতির

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যস্ত এই মহাসড়কে নিরাপদে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বিক্ষোভকারীরা এলাকায় আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন এবং মহাসড়কে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন।

তাদের দাবি, কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে এসব বিষয়ে আশ্বাস দিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলন চলছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। তাদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। দ্রুত বিষয়টির সমাধান করা হবে।

শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় ইয়াসিন আলী (১৫) নিহত হয়। সে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

দ্য ডিসেন্ট এর প্রতিবেদন একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App