×

ঢাকা

থানায় হাতকড়া পরা আসামির টিকটক ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম

থানায় হাতকড়া পরা আসামির টিকটক ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

মাদারীপুর সদর থানার ভেতরে হাতকড়া পরা অবস্থায় এক যুবকের টিকটক ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনা তৈরি হয়েছে। পুলিশের উপস্থিতিতে থানার ভেতরে এমন ভিডিও ধারণের ঘটনায় দায়িত্বে থাকা সদস্যদের নজরদারি ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তানভীর নুসু নামের এক যুবক হাতকড়া পরা অবস্থায় থানার ভেতরে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছেন। এ সময় তার আশপাশে ডিউটি অফিসার, একজন কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমসহ কয়েকজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা যায়।

পুলিশের একটি সূত্র জানায়, প্রায় ৮ থেকে ১০ দিন আগে মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মারামারির একটি ঘটনায় তানভীর নুসুকে আটক করে থানায় আনা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে পুলিশের নজর এড়িয়ে হাতকড়া পরা অবস্থায় তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং পরে নিজের টিকটক অ্যাকাউন্টে সেটি প্রকাশ করেন বলে সূত্রটি জানায়।

পুলিশি হেফাজতে থাকা এবং হাতকড়া পরা অবস্থায় ওই যুবকের হাতে কীভাবে মোবাইল ফোন পৌঁছাল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সদস্যদের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন : ফ্যামিলি কার্ড ইস্যুতে নিয়োগ নিয়ে বিক্ষোভ, নাচোলে সরকারি দপ্তরে তালা

ঘটনাটি তদন্ত করে দেখতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, থানার ভেতরে টিকটক ভিডিও ধারণের বিষয়টি তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন

পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে শিবিরের কড়া প্রতিবাদ

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে শিবিরের কড়া প্রতিবাদ

যে কারণে ঢাকায় ‘র’ প্রধান

যে কারণে ঢাকায় ‘র’ প্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App