×

ঢাকা

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মাদ্রাসা শিক্ষার্থী ওমর ফারুক তারাব পৌরসভার মাসাব এলাকার সবুজ মিয়ার ছেলে ও মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

আরো পড়ুন: আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

মাসাবো মাদ্রাসার তাকওয়া ইসলামিয়া এতিমখানার ভারপ্রাপ্ত মুহতামিম মোহাম্মদ রাশেদ মিয়া জানান, প্রতিদিনের মতো আজকেও মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসায় আসেন। বিকেলে শিক্ষার্থীদের মাঝে বড় শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য আবেদন করে। পরে অন্য শিক্ষকদের নিয়ে বিকেলে ৫ নম্বর ক্যানেল এলাকায় ভুইয়ার পুকুরের পাশের বালুর মাঠে খেলাধুলা করার জন্য নিয়ে আসি। খেলা চলার একফাঁকে ওমর ফারুক পুকুরে গোসল করতে নেমে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দেয়। পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওমর ফারুককে উদ্ধার করেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের সাব অফিসার আবুল খায়ের বলেন, গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় একটি শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল যায়। পরে আধাঘণ্টার চেষ্টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App