×

ঢাকা

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। উত্তেজিত ওই যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ পরিচয় দেওয়ার পর এক তরুণীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়েন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের একটি প্রাইভেটকারের চালকের আসনে বসা এক যুবক চরম উত্তেজিত অবস্থায় রয়েছেন। পাশের আসনে থাকা তরুণী তাকে শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু একপর্যায়ে ওই যুবক অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে গাড়ির জানালা দিয়ে হাত বের করে পিস্তল উঁচিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তিকে আতঙ্কে দৌড়ে সরে যেতে দেখা যায়।

আরও পড়ুন: নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

প্রত্যক্ষদর্শী হাসান আমিন জানান, ঢাকার দিক থেকে আসা প্রাইভেটকারটি থানার সামনে সড়কের ওপর দাঁড় করানো হলে স্থানান্তরিত করার অনুরোধ করেন এক স্থানীয় বাসিন্দা। এতেই বাধে বিপত্তি। কথাকাটাকাটির একপর্যায়ে গাড়ি থেকে নেমে তরুণীটি ওই বাসিন্দাকে চড় মারেন। পরবর্তীতে গাড়িতে থাকা যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ দাবি করে ব্যাগ থেকে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি ছোটেন।

তিনি আরও দাবি করেন, আকস্মিক গুলির শব্দে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই গাড়িটি নিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুজনেই নেশাগ্রস্ত ছিলেন। তবে ওই ব্যক্তিদের মদ্যপ থাকা কিংবা পরিচয়সংক্রান্ত দাবির স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, ভিডিওটি হাতে পেয়েছি। তবে ভিডিওটি ভাঙ্গার কি না, তা শনাক্তের চেষ্টা চলছে। এটি ভাঙ্গার ঘটনা হয়ে থাকলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে জরুরি নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে জরুরি নির্দেশ

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

তারেক রহমান ভারতে না এলে বন্ধ হতে পারে যোগাযোগের পথ

ভারতীয় কূটনীতিক তারেক রহমান ভারতে না এলে বন্ধ হতে পারে যোগাযোগের পথ

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App