×

ঢাকা

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো তিনজন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

আরো পড়ুন: উপকূলের দিকে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, আঘাতের সম্ভাব্য স্থান

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুধবার বিকেলে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক। এতে রিকশাটি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত অপর তিন যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App