×

ঢাকা

ফেসবুকে পোস্ট নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

ফেসবুকে পোস্ট নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত নজরুল ইসলাম খান (৫৫) ওই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: নাঙ্গলকোট-মনোহরগঞ্জের দুই গ্রামের সংঘর্ষ

নিহতের পরিবারের বরাতে সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, ‘নজরুল ইসলামের ছোট মেয়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু বেগম, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে নজরুলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় ইট ও লাঠি দিয়ে মারধর করা হলে ঘটনাস্থলেই নজরুল মারা যান।’

এ ঘটনায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় গোলাপী বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

৫৬ অবৈধ চুনা কারখানা: ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ রক্ষা আন্দোলনের

৫৬ অবৈধ চুনা কারখানা: ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ রক্ষা আন্দোলনের

সেতু নির্মাণে অনিয়ম, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সেতু নির্মাণে অনিয়ম, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App