×

চট্টগ্রাম

নাঙ্গলকোট-মনোহরগঞ্জের দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

নাঙ্গলকোট-মনোহরগঞ্জের দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুঁজকরা ও পাশ্ববর্তী মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনার জেরে দিনভর হামলা, ভাংচুর, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে জামাইর দোকান নামক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থানা পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নাথেরপেটুয়া বাজারে হাতিমারা গ্রামের এক নারীকে উদ্দেশ্য করে পুঁজকরা গ্রামের অজ্ঞাত ব্যাক্তি হয়রানি মূলক কথা বলেন। এ ঘটনার সুত্র ধরে বৃহস্পতিবার উভয় গ্রামের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়। খবর পেয়ে লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

ছবি: সংগৃহীত

পুঁজকরা গ্রামের আল মামুন কনজুমার ফুড অ্যান্ড ভ্যাবারিজ নামক একটি ফ্যাক্টরি ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, সকালে ৪০-৫০ জনের অস্ত্রধারী একটি দল এলোপাতাড়ি এসে হামলা করে। ফ্যাক্টরির আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরা ভাংচুর করা হয়। এবং বিভিন্ন বাড়িঘর ও দোকানে লুটপাট করা হয়। এছাড়াও ফ্যাক্টরিতে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এবং ফ্যাক্টরির অফিসে ঢুকে ভাংচুর করা হয়। আমরা বাঁধা দিলে আমাদের ওপর হামলা করে।হামলায় পুঁজকরা গ্রামের প্রায় ১০-১২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতেছে।

হাতিমারা গ্রামের জামাইর দোকান এলাকার দোকানদার রুবেল জানান, পুঁজকরা লোকজন মঙ্গলবার রাতে নাথেরপেটুয়া বাজারে হাতিমারা গ্রামের এক নারীকে খারাপ কথা বলে। পরে আমরা প্রতিবাদ করলে তারা আজ সকালে মাইকে ঘোষণা দিয়ে আমাদের বাড়িঘর ও দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। আমরা বাধ্য দিলে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের গ্রামের ৮-১০ জন আহত হয়। তারা ইতিমধ্যে লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। অস্ত্রধারীদের পরবর্তীতে শনাক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

যাত্রীসেবায় হুইলচেয়ার দিলেন আগরতলার সহকারী হাইকমিশনার

আখাউড়া ইমিগ্রেশন যাত্রীসেবায় হুইলচেয়ার দিলেন আগরতলার সহকারী হাইকমিশনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App