×

ঢালিউড

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:২২ পিএম

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর। সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৬টি সিনেমা। আগামী ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজন।

উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। এতে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে বাংলাদেশের ‘আগন্তুক’। ছবিটির পরিচালক সুমন ধর। এতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা।

বাংলাদেশ থেকে নির্বাচিত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নয়া মানুষ’ (পরিচালনা: সোহেল রানা বয়াতি), ‘উড়াল’ (পরিচালনা: জোবায়দুর রহমান), ‘নয়া নোট’ (পরিচালনা: অনন্য প্রতীক চৌধুরী), ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (পরিচালনা: আকাশ হক) এবং ‘দ্য স্টোরি অব আ রক’ (পরিচালনা: জাক মীর)।

আরো পড়ুন : মানুষের এই ভালোবাসায় নিজেই কাঁদছেন নাদের চৌধুরী!

এর মধ্যে ‘নয়া মানুষ’ সিনেমাটি উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে। সিনেমাটির পরিচালক সোহেল রানা বয়াতি জানান, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং সহজ-সরল গল্পের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।

‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নয়া মানুষ’ এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।

আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের একাধিক সিনেমার অংশগ্রহণ দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপিতে বড় নিয়োগ

ডিএমপিতে বড় নিয়োগ

ময়লার স্তূপে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ, গড়ে উঠছে সবুজ জোন

ময়লার স্তূপে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ, গড়ে উঠছে সবুজ জোন

‘দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে’

৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App