×

ঢালিউড

সেরা অভিনেত্রীর পুরস্কার, যা বললেন বুবলী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

সেরা অভিনেত্রীর পুরস্কার, যা বললেন বুবলী

শবনম বুবলী। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন বুবলী।

বুবলী বলেন, ‘এই সম্মাননা শুধু তার একার নয়, বরং পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি।’ পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও কস্টিউম টিমসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শবনম বুবলী। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, দীর্ঘ এই যাত্রায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। বিশেষ করে দর্শকদের ভালোবাসা ও উৎসাহই তাকে আরও ভালো কাজ করার শক্তি জুগিয়েছে।

নিজের বার্তায় অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার তার কাছে শুধু একটি অর্জন নয়, বরং আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। সামনে নতুন নতুন গল্প, ভিন্নধর্মী চরিত্র এবং আরও সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App