×

আন্তর্জাতিক

বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্য থেকে পার্শ্ববর্তী জামফারা রাজ্যে যাওয়ার সময় তাদের বহনকারী একটি বাসে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সোকোতো-গুসাউ মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র আবদুল্লাহি ফারুক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পাঁচ পুলিশ সদস্যের মরদেহ সোকোতোতে উসমানু দানফোদিও বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ দায়িত্ব পালনের জন্য ওই পুলিশ সদস্যরা জামফারা রাজ্যে যাচ্ছিলেন। জামফারা নর্থ সিনেটরিয়াল ডিস্ট্রিক্টে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) প্রাথমিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মোতায়েন করা হয়েছিল।

পথে গণপরিবহণের একটি বাসে করে যাওয়ার সময় সশস্ত্র হামলাকারীরা তাদের গতিরোধ করে। এরপর বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারান।

এ হামলার মধ্য দিয়ে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা আবারও সামনে এসেছে। অঞ্চলটিতে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো যানবাহনে হামলা, গ্রামাঞ্চলে আক্রমণ এবং মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে।

বিশেষ করে জামফারা, সোকোতো, কাতসিনা, কাদুনা ও কেব্বি রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব এলাকায় সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযান চললেও হামলা ও অপহরণের ঘটনা নিয়ন্ত্রণে আসছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই ঘণ্টা সংঘাতের পর শান্ত মিরপুর, চলছে যানবাহন-মেট্রোরেল

দুই ঘণ্টা সংঘাতের পর শান্ত মিরপুর, চলছে যানবাহন-মেট্রোরেল

বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

জনগণের কল্যাণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে

জনগণের কল্যাণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App