×

ঢালিউড

অভিনেত্রী রিনা রহমান আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:২৯ এএম

অভিনেত্রী রিনা রহমান আর নেই

ছবি : সংগৃহীত

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিনা রহমানের একটি ছবি প্রকাশ করে শতাব্দী ওয়াদুদ শোক প্রকাশ করেন। তিনি জানান, রিনা রহমানের সর্বশেষ কাজ ছিল দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘পরম্পরা’। দীর্ঘদিন অসুস্থ থাকায় সাম্প্রতিক সময়ে তিনি নাটকটির শুটিংয়ে নিয়মিত অংশ নিতে পারছিলেন না।

স্মৃতিচারণ করে শতাব্দী ওয়াদুদ লেখেন, রিনা রহমানের সঙ্গে টেলিভিশন ও বেতারে বহু নাটকে কাজ করার সুযোগ হয়েছিল। একসঙ্গে কাটানো অসংখ্য হাসি, আড্ডা ও স্মৃতি আজ শুধুই অতীত। তিনি আরও উল্লেখ করেন, পরিবারের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন রিনা রহমান। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। অসুস্থতা সত্ত্বেও তিনি অভিনয় চালিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষদিকে কাজের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করে যাচ্ছিলেন।

১৯৭২ সালে ‘এ বাড়ি ও বাড়ি’ সঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন রিনা রহমান। এরপর কয়েক দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক একক নাটক, অসংখ্য ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সংশপ্তক’, ‘মান অভিমান’, এবং চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪) ও ‘ঘানি’ (২০০৬)। অভিনয় দক্ষতা ও নিবেদনের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App