×

ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লেনজারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলনে নামেন। ওই দিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

শনিবার সকালে কারখানাগুলোতে খবর ছড়িয়ে পড়ে, বৃহস্পতিবারের সংঘর্ষে আহত এক শ্রমিক মারা গেছেন। তবে এটি গুজব বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে এর পেছনে মূল ইস্যু বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

অবস্থান বদলাচ্ছে জামায়াত

অবস্থান বদলাচ্ছে জামায়াত

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App