×

ভারত

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

ছবি : সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) কাজিরাঙার কাছে গোলাঘাট জেলার রঙাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁও যাওয়ার পথে একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। চিকিৎসকেরা তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এর আগে গোলাঘাটের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানিয়েছিলেন, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তখনো ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল এবং বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছিল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানান, মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে নির্ধারিত গতিসীমা ও বিধিনিষেধ লঙ্ঘন করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারালে মিনিবাসটির সঙ্গে কনটেইনারবাহী ট্রাকের সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক শোকবার্তায় তিনি বলেন, কাজিরাঙার মর্মান্তিক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে মর্মাহত।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে পুরো আসাম তাঁদের পাশে রয়েছে।

তিনি আরও জানান, আহত ব্যক্তিরা যাতে দ্রুত সর্বোচ্চ চিকিৎসাসেবা পান, সেটিই সরকারের প্রধান অগ্রাধিকার। রাজ্যের মন্ত্রী অতুল বোরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

অবস্থান বদলাচ্ছে জামায়াত

অবস্থান বদলাচ্ছে জামায়াত

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App