×

জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

অবস্থান বদলাচ্ছে জামায়াত

অবস্থান বদলাচ্ছে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App