×

ঢালিউড

আপত্তিকর পোস্টের জবাবে যা বললেন অভিনেত্রী বাঁধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

আপত্তিকর পোস্টের জবাবে যা বললেন অভিনেত্রী বাঁধন

আজমেরী হক বাঁধন। ফাইল ছবি

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর পোস্ট এবং তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে হয়রানির অভিযোগ উঠেছে। ‘মারুফ খান মুন্না’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীকে উদ্দেশ করে আপত্তিকর পোস্ট দেওয়া এবং তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন বাঁধন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি নিজেকে ‘ডাইনি’ বলেও উল্লেখ করেন।


পোস্টে বাঁধন লেখেন, ‘যখন কোনো দল বলে, তারা সরকারে থাকলে নারীরা নিরাপদ থাকবে। অথচ একই সময়ে তাদের সমর্থকেরা অনলাইনে নারীদের ওপর এভাবে হামলে পড়ে, হয়রানি করে। এমনকি এখন ফেসবুক আইডি থেকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে?’

আরও পড়ুন: ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’

অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া আইনত অপরাধ উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর তাঁর অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই ভয় দেখানো, আতঙ্ক তৈরি করা কিংবা আমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা তোমাদের জন্যও যে পরিণতি ডেকে আনতে পারে, সেটা মনে রাখা ভালো।’

তাঁকে সহজে দমানো সম্ভব নয় বলেও পোস্টে উল্লেখ করেন বাঁধন। তিনি লেখেন, ‘আমাকে ভয় দেখিয়ে আতঙ্কিত করা সম্ভব না। সেখানে নিয়ে যেতে হলে তোমাদের আরও অনেক দূর যেতে হবে। তোমরা যা ইচ্ছা করো। শুধু একটা কথা মনে রেখো, আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম। নিজেকে মানুষ হিসেবে ধরে রাখার জন্য থেরাপি নিয়েছি, এখনও নিচ্ছি। প্রয়োজনীয় ওষুধও নিয়েছি। তাই ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না।’


আরও পড়ুন: অভিনেত্রীর নগ্ন ছবি দেখে চমকে গেলেন ভক্তরা

পোস্টের শেষ দিকে বাঁধন আরও লেখেন, ‘ক্ষমতা বা প্রতিহিংসা আমাকে যেন দানবে পরিণত না করে। আর হ্যাঁ, মনে রেখো, আমি ডাইনি।’

উল্লেখ্য, পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। এতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App