×

রোগব্যাধি

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

বুধবার (১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে মোট ৬ জন এবং বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল-আর্জেন্টিনার

নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল-আর্জেন্টিনার

টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে

টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App