×

রোগব্যাধি

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে। এ ছাড়া একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৮ হাজার ৯১০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

‘পালানোর পর রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে’

‘পালানোর পর রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে’

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

‘১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App