×

জামায়াত

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

মো. আবুল কালাম শেখ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত সিদ্ধান্তে দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারায় তিনি এ দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে তিন মাস আগেই দায়িত্বশীল ব্যক্তিদের কাছে তিনি দায়িত্ব পালনে অপারগতার কথা জানান এবং পদত্যাগের সিদ্ধান্তের কথা অবহিত করেন।

তিনি বলেন, এলাকার সাধারণ মানুষ তাঁর পদত্যাগের বিষয়টি জানতেন না। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন।

আবুল কালাম শেখ আরও বলেন, তাঁর ওপর কোনো ধরনের চাপ বা ভয়ভীতি নেই। সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছায় এবং দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারার কারণেই তিনি সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

‘পালানোর পর রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে’

‘পালানোর পর রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে’

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

‘১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App