×

নাটক

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৪০ পিএম

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন বাবা, মা ও বোন। আজ (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে ওমরাহ পালনের অনুভূতিও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরও লেখেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’ ভাবনার এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তার ও পরিবারের জন্য দোয়া ও শুভকামনাও জানিয়েছেন।

ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। পরে ২০১৭ সালে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সিনেমাটিতে ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

এরপর ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’র মতো ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App