×

অর্থনীতি

শনিবার বাণিজ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৮:১৭ পিএম

শনিবার বাণিজ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুক্রবার প্রধানমন্ত্রীর বাণিজ্যমেলা উদ্বোধনের বিষয়টি জানাচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : ভোরের কাগজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতিকূল পরিস্থিতি পার করে ২০২২ সালের ১ জানুয়ারি মাসব্যাপী শুরু হচ্ছে ‘২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সকাল ১০টায় পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। আমন্ত্রিত অতিথিরা পূর্বাচলে এক্সিবিশন সেন্টারে উপস্থিত থাকবেন। নতুন এক্সিবিশন সেন্টারে প্রথম বারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানী উন্নয়ন ব্যুরো আয়োজিত ‘২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ আয়োজন উপলক্ষে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার এর ল রুমে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সব কথা বলেন।

এসময় তিনি বলেন, এবারের বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। এ বাণিজ্যমেলার পাশাপাশি সারা বছর বিভিন্ন ধরনের মেলা ও প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়িত হলো এবং দেশের বাণিজ্য সেক্টর খুজে পেলো স্থায়ী ঠিকানা।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মেলায় যাতায়তের সুবিধার জন্য রাস্তা চলাচলের উপযোগী করা হয়েছে। বিআরটিসি’র ৩০টি বাস কুড়িল বিশ্বরোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত মেলা চলাকালীন বিশেষ ব্যবস্থায় যাতায়াত করবে, ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ঢাকার বিভিন্ন স্থান থেকে বিআরটিসির নির্ধারিত রুটে বাসও চলবে। গতবছরের মতো মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা, অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা এবং বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি। এক্সিবিশন সেন্টারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন কেটাগরির ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি খাবার দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। মুজিব বর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ শীততাপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের এক লাখ ৫৫ হাজার বর্গফুট আয়তনের দুটি হলে সব স্টল বরাদ্দ দেয়া হয়েছে। কোভিড-১৯ বিবেচনায় নিয়ে মেলা চলাকালীন স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হবে।

প্রেস ব্রিফিংএ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি) মো. হাফিজুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সিনিয়র কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App