×

অর্থনীতি

৬.৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৩:৩৩ পিএম

আগামী অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৭ শতাংশ।

মঙ্গলবার (৭ জুন) প্রকাশিত সংস্থার গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট প্রতিবেদনে এই পূর্বাভাস দেয় বিশ্ব ব্যাংক। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই অর্থবছরের জন্য ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় বৈশ্বিক আর্থিক হিসাব সংরক্ষণকারী এই সংস্থা।

মূল্যস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে সেটি কমিয়ে আনা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি। তবে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধরা হচ্ছে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে। এটিও সরকারি হিসাবের তুলনায় অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে, চলতি অর্থবছর প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ২৫ শতাংশে।

বিশ্বব্যাংকের মতানুযায়ী চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ খানিকটা বাড়বে। দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ তেলসমৃদ্ধ আরব দেশগুলোর অর্থনীতি চাঙা হয়ে ওঠায় সেখান থেকে আসা বৈদেশিক আয়প্রবাহ (রেমিট্যান্স) বেড়ে যাওয়াই এর কারণ বলে মনে করছে বিশ্বব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App