×

অর্থনীতি

সংকট থাকলেও ভূমিকা রাখছে শিল্প পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৭:৫১ পিএম

সংকট থাকলেও ভূমিকা রাখছে শিল্প পুলিশ

শিল্প পুলিশ

প্রতিষ্ঠার পর থেকেই শিল্পাঞ্চলে মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাসহ বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কারখানায় উৎপাদন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শিল্প পুলিশ। বিশেষ করে যেকোনো শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ হলে থানা পুলিশের আগে ভূমিকা রাখছে তার। শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ, বন্ধ কারখনার শ্রমিকদের মজুরি পাওয়ার ব্যাপারেও তাদের উদ্যোগ প্রশংসিত। কাজের ধারাবাহিকতায় অনেক সীমাবদ্ধতার মধ্যেও ৩১ অক্টেবার সোমবার এক যুগে পদার্পণ করছে পুলিশের বিশেষায়িত এ ইউনিটটি।

সবকটি শিল্প এলাকায় তাদের নিজস্ব স্থাপনা নেই। আছে জনবল সংকটও। এর মধ্যেও দেশি-বিদেশি বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে প্রতিনিয়তই কাজ করছে এর সদস্যরা।

গত ২০১০ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম শুরু হয়। পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের ফলে আগের তুলনায় শ্রমিক অসন্তোষ বহুলাংশে প্রশমন করা সম্ভব হচ্ছে। গত ২০১০ সালে প্রতিষ্ঠা হলেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মামলা তদন্তের দায়িত্ব পায় ২০১৭ সালের ১৫ জুন থেকে। দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত শিল্প সংশ্লিষ্ট মোট ৩৪০টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত এ ইউনিটটি। এর মধ্যে ২৩২টি মামলায় অভিযোগপত্র ও ৫৮টি মামলায় চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দেয়া হয়েছে। বাকি ৪৬ টি মামলা এখনো তদন্তাধীন রয়েছে। শিল্প পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এ বাহিনীর কর্মকাণ্ডের ফলে শিল্পাঞ্চলে স্বস্তি ফেরায় বিনিয়োগ ক্রমেই বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে কাজের কলেবর বেড়েছে বহুগুণে। তাই জনবল বাড়ানোসহ অন্যান্য ইউনিট থেকে আরো দক্ষ জনবল এ ইউনিটে পদায়ন করাসহ উন্নত প্রশিক্ষণ, কারিগরি যন্ত্রপাতি ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়ার মাধ্যমে এ ইউনিটকে শক্তিশালী করে তোলার কোন বিকল্প নেই।

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাহাবুবর রহমান জানান, শিল্প পুলিশকে আরো ঢেলে সাজানোর জন্য অর্থ বরাদ্দ শুধু খরচ নয়, একে রাষ্ট্রের বিনিয়োগ হিসেবে দেখা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App