×

অর্থনীতি

চেক ডিজঅনার মামলা করতে পারবে ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০১:১৭ পিএম

চেক ডিজঅনার মামলা করতে পারবে ব্যাংক

ছবি: সংগৃহীত

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে যে রায় দিয়েছেন হাইকোর্ট। তা আপিল বিভাগ স্থগিত করেছেন। এর ফলে চেক ডিজঅনার মামলা করতে পারবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। এর আগে বুধবার (২৩ নভেম্বর) ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেছেন, ব্যাংকঋণের বিপরীতে যে চেক নিচ্ছে সেটি জামানত। এটি বিনিময়যোগ্য দলিল নয়। জামানত হিসেবে রাখা সেই চেক দিয়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না। আদালত বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ একটি চুক্তির মাধ্যমে নেওয়া হয়ে থাকে। ব্যাংকের কিছু দুর্নীতিবাজ, অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে, তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নে চেকের অপব্যবহার করে মামলা করে থাকে। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো। আদালত বলেন, ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়াটাই বেআইনি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করে আসছে। রায়ে হাইকোর্ট নিম্নআদালতের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, আজ থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি চেক ডিজঅনার মামলা করে তা হলে আদালত তা সরাসরি খারিজ করে দেবেন। একই সঙ্গে তাদের ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে পাঠিয়ে দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ নেতা আটক

ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ নেতা আটক

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App