×

অর্থনীতি

আসছে ৫০ টাকার স্মারক নোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১০:৩২ এএম

আসছে ৫০ টাকার স্মারক নোট

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নতুন ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। ১৯ ডিসেম্বর থেকে নতুন স্মারক নোট‌টি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।

নতুন ৫০ টাকার স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমি × ৬০ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদ ভবন এবং এর ডানপাশে সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী লোগো সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে শিরোনাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের ওপরে ডানকোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডানকোণে মূল্যমান বাংলায় ‘৳৫০’ এবং উপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে।

নোটের পেছন ভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে শিরোনাম ইংরেজিতে ‘Golden Jubilee of the Constitution and the Supreme Court of the People’s Republic of Bangladesh’ লেখা রয়েছে। এ ছাড়া নোটের ওপরে বাম কোণে ও নিচের ডান কোণে মূল্যমান ইংরেজিতে ‘৫০’ এবং নিচে বাম কোণে বাংলায় ‘$৫০’ লেখা রয়েছে। এ ছাড়া, নোটের ওপরে ডান কোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং নিচে বামপাশে ‘FIFTY TAKA’ ও ডানপাশে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে।

১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘৫০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া, নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App