×

অর্থনীতি

আদা-রসুনের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

আদা-রসুনের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ছবি: ভোরের কাগজ

পুরান ঢাকার শ্যামবাজারে আদা-রসুন, পেঁয়াজের পাইকারী আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

আসন্ন রমজান এবং ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে কোনভাবে ভোক্তাদের জিম্মি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। আদা, রসুন, পেঁয়াজ, সুকনা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন ভোক্তার নাগালের মধ্যে রাখতে তদারকি করছে। আজকের অভিযানে আদা-রসুন, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের আমদানি মূল্য ও পাইকারী মূল্য যাচাই করা হয় এবং কোনোভাবেই যেন ভোক্তাদের জিম্মি করে কৃত্তিম সংকট সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত দাম বাড়ানো না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে দেখা যায়, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় খাঁন জাহান আলী ভান্ডারকে পাঁচ হাজার টাকা ও মিতালী আড়তকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App