×

অর্থনীতি

নতুন রাষ্ট্রপতিকে ডিএসই চেয়ারম্যানের অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৬:৩৮ পিএম

নতুন রাষ্ট্রপতিকে ডিএসই চেয়ারম্যানের অভিনন্দন

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জ্ঞাপন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

সোমবার (২৪ এপ্রিল) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে, বাংলাদেশও এর বাইরে নয়। তবে, অসীম সাহসী ও দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে এগিয়ে চলছে বাংলাদেশ। একের পর এক রচিত হচ্ছে উন্নয়নের সাফল্যগাথা৷ এমনই এক সময়ে আপনার দায়িত্ব গ্রহণ। বাংলাদেশের উন্নয়নের রূপকার, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তা-চেতনা বাস্তবায়নে একজন যোগ্য ব্যক্তিত্বকেই নির্বাচিত করা হয়েছে বলে আমরা মনে করি।

তিনি আরো বলেন, আমরা আরো বিশ্বাস করি, আপনার দীর্ঘ কর্মময় ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে অর্থনৈতিক উন্নয়নে দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে ও প্রধানমন্ত্রীর অনবদ্য জয়যাত্রায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনার সব ধরনের সহযোগিতা থাকবে। আমরা নিশ্চিত, আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা ও দিক-নির্দেশনায় সব ক্ষেত্রে আগামীতে আরো বেশি সফলতা অর্জনের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App