×

অর্থনীতি

মহান মে দিবসে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪২ পিএম

আগামীকাল সোমবার মহান মে দিবস। শ্রমজীবী মেহনতি মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক আন্দোলন ও শ্রমিকদের আত্মত্যাগের দিবস ‘মহান মে দিবস। ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লোগানকে ধারণ করে এবার বাংলাদেশে পালিত হচ্ছে ১৩৭তম আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আলোচনা সভার আয়োজন করেছে।

আগামীকাল বিকেল তিনটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) ও যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আলোচনা সভায় বক্তব্য রাখেবেন আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান ও সঞ্চালনা করবেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম আযম খসরু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App