×

অর্থনীতি

আন্তঃব্যাংকে ডলার উঠল ১০৯.৫০ টাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৮:৫৩ পিএম

আন্তঃব্যাংকে ডলার উঠল ১০৯.৫০ টাকায়

আমদানি নিয়ন্ত্রণে বাণিজ্য ভারসাম্যে ও চলতি হিসাবের ঘাটতি কিছুটা অগ্রগতি হওয়ার মধ্যে আন্ত:ব্যাংকে ডলারের বিনিময় হার উঠল ১০৯ টাকা ৫০ পয়সায়, যা এ বাজারে সর্বোচ্চ।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেয়া হালনাগাদ তথ্য বলছে, দিনটিতে আন্তঃব্যাংকে ডলার কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সায়।

এর আগে গত ১৫ জুন প্রথমবারের মতো আন্ত:ব্যাংকে ডলারের দর উঠেছিল ১০৯ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কোন ব্যাংক কী পরিমাণ বিদেশি মুদ্রা সংরক্ষণ করতে পারবে, তার একটি সীমা (এনওপি-নেট ওপেন পজিশন) নির্ধারণ করে দেয়া আছে।

আগে ব্যাংকের রেগুলেটরি ক্যাপিটালের ২০ শতাংশ পর্যন্ত বিদেশি মুদ্রা সংরক্ষণ করার সুযোগ ছিল। ডলার বাজারের অস্থিরতা কমাতে ২০২২ সালের ১৫ জুলাই তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে কেন্দ্রীয় ব্যাংক।

এই সীমার বেশি ডলার হাতে থাকলে তা কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের কাছে বিক্রি করার বাধ্যবাধকতা রয়েছে ব্যাংকগুলোর।

এক সময়ে ব্যাংকগুলো থেকে ডলার তুলে নিলেও এখন উল্টো তাদের সহায়তা দিতে ডলার বিক্রি করে চলছে বাংলাদেশ ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App