×

অর্থনীতি

জিনিষপত্রের দাম বেড়েছে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ পিএম

জিনিষপত্রের দাম বেড়েছে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী

জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের বিনিময় মূল্যে বেড়ে যাওয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানি নির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া রোধের জন্য বাজার মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৬৭০টি বাজার অভিযান পরিচালনা করা হয়। ২০২৩-২৪ অর্থবছরের চলতি আগস্ট পর্যন্ত মোট ১৮০৩টি বাজার অভিযানের মাধ্যমে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় হতেও ২০২২-২৩ অর্থবছরে ঢাকা মহানগরীতে মোট ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া থেকে ফিরেছিলেন ঋণের বোঝা নিয়ে, পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা

মালয়েশিয়া থেকে ফিরেছিলেন ঋণের বোঝা নিয়ে, পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা

মানিকগঞ্জে চার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা

মানিকগঞ্জে চার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী

নিখোঁজের ছয় দিন পর লিচু বাগানে মিলল ভ্যানচালকের মরদেহ

নিখোঁজের ছয় দিন পর লিচু বাগানে মিলল ভ্যানচালকের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App