×

অর্থনীতি

উদ্যোক্তা সূচকে তলানিতে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৩:১৩ পিএম

উদ্যোক্তা সূচকে তলানিতে বাংলাদেশ
সারা বিশ্বে ১৩৬টি দেশের মানদণ্ড বিবেচনায় নিয়ে উদ্যোক্তা সূচক তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশের অবস্থান ১৩৪ তম। আবার ইনোভেশনেও এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। এ দুটির মানদণ্ডে এগিয়ে নিয়ে যেতে পারে কার্যকর ও সময় উপযোগী প্রযুক্তি। তবে মানুষ ও সমাজকে বাদ দিয়ে কোনো প্রযুক্তি নয়। প্রযুক্তি যেন বিভক্তি ও বৈষম্য তৈরি না করতে পারে। তরুণরা যেন চাকরির পেছনে না দৌড়ায়ে উদ্যোক্তা হতে পারে সে বিষয়ে ব্যাংকগুলোকে আরো কার্যকর ভ‚মিকা নিতে হবে। গতকাল ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা ক্লাবের আয়োজনে ‘উদ্যোক্তার উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান ও বিপণন কৌশলের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি কোর্সের সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ও ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী। সেমিনারে “সমতাভিত্তিক প্রবৃদ্ধি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সমাজ ও মানুষ বাদ দিয়ে কোনো প্রযুক্তি নয়। প্রযুক্তি পরিবেশকে ধ্বংস করছে নাকি উন্নতি করছে- সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। প্রযুক্তির কারণে বিভক্তি ও বৈষম্য যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। কেননা, এখনো বিশ্বমানের প্রযুক্তিগুলো গুটিকয়েকের হাতেই বন্দি রয়েছে। প্রফেসর মহাম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তাদের জন্য ব্যাংক যেমন অর্থায়ন করবে তেমনি নতুন উদ্যোক্তাদের জন্য ১০-১৫ দিনের একটি প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে পারে। বাংলাদেশে উদ্যোক্তার উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞানের উন্নয়ন ও যুগোপযোগী বিপণন কৌশল গ্রহণের বিকল্প নেই। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থানের চাহিদা অনুসারে শিক্ষা ব্যবস্থাপনার মান উন্নয়নে জোর দিতে হবে। পাশাপাশি প্রযুক্তির ও বিপণন কৌশলগুলোকে প্রায়োগিক হতে হবে। গতকালের সেমিনারে দুটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই ফরমুলেশনস লিমিটেডের পরিচালক এম সামসুজ্জামান ও বাংলাদেশ সেন্টার ফর ফোরথ ইন্ডাস্ট্রিয়ার রেভ্যুলেশনের সহসভাপতি সৈয়দ তামজিদ উর রহমান। ডিএসসিইর উদ্যোক্তার উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন ও সারাহ তাসনীম বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন মঈন খান ও সালাহউদ্দীন আহমদ

নতুন দায়িত্ব পেলেন মঈন খান ও সালাহউদ্দীন আহমদ

‘সংবাদ সংগ্রহে নারী সাংবাদিককে পর্দা করে আসতে হবে’

‘সংবাদ সংগ্রহে নারী সাংবাদিককে পর্দা করে আসতে হবে’

লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় বাকবিতণ্ডা, যুবকের মৃত্যু

লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় বাকবিতণ্ডা, যুবকের মৃত্যু

‘লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ মিললে সরকারই আগেই আয়োজন করত’

বিরোধীদলকে প্রধানমন্ত্রীর কটাক্ষ ‘লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ মিললে সরকারই আগেই আয়োজন করত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App