×

অর্থনীতি

গ্রাহক সেবায় কল সেন্টার করবে আইডিআরএ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ০২:৩৪ পিএম

গ্রাহক সেবায় কল সেন্টার করবে আইডিআরএ
থাইল্যান্ডের আদলে বিমা গ্রাহকদের জন্য কল সেন্টার করবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল ইসলাম তার এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দিয়েছেন। রেজাউল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে থাইল্যান্ডের একটি বিমা কোম্পানির কল সেন্টারের চিত্র প্রকাশ করে জানিয়েছেন, গ্রাহকরা যে কোনো ধরনের অভিযোগ কল সেন্টারে জানায়। সে অনুযায়ী জরুরিভাবে ব্যবস্থা নেয় বিমা কোম্পানিগুলো। আবার নিয়ন্ত্রক সংস্থাও এরূপ কাজ করে। খাত সংশ্লিষ্টরা জানান, বিশ্বের অনেক দেশেই বিমা গ্রাহকদের জন্য কল সেন্টার রয়েছে। আমাদের দেশে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম, যা খাতটির জন্য ইতিবাচক। এ দেশে বিমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আস্থাহীনতা রয়েছে তা দূরীকরণে আইডিআরএর নতুন এ উদ্যোগ সহায়ক ভ‚মিকা পালন করবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, ২০১০ সালে জাতীয় সংসদে পাস হয় নতুন বিমা আইন। ২০১১ সালে গঠিত হয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এরপরই খাতটির উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে যাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App