×

অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ১১:১৪ এএম

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান অব্যাহত

ঢাকা স্টক এক্সচেঞ্জ।

বড় ধসের পর দেশের পুঁজিবাজারে সূচকের টানা বড় উত্থান চলছে। সোমবার (২০ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বড় অঙ্কের বাজার মূলধন ফিরে এসেছে। এর মাধ্যমে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে টানা তিন কার্যদিবস বড় উত্থান হলো।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা সংকট আর আতঙ্কে স¤প্রতি পুঁজিবাজারে ধসের ঘটনা ঘটেছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বেড়েছে। এর ফলে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে এসেছে।

সোমবার দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬১টির।  আর দাম অপরিবর্তিত রয়েছে ৪১টির। বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের উত্থানে এদিন সবচেয়ে বেশি ভ‚মিকা রেখেছে বড় মূলধনের প্রতিষ্ঠানগুলো। এতে বড় অঙ্কের বাজার মূলধন ফিরে পেয়েছে ডিএসই। বাজার মূলধন আগের দিনের তুলনায় ৪ হাজার ৫৬০ কোটি টাকা বেড়ে ৩ লাখ ৩৯ হাজার ১১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাজার মূলধনের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৭৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪১১ কোটি ৩৬ লাখ। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৪৩ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। দ্বিতীয় স্থানে থাকা এসএস স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ টাকার। ২৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, খুলনা পাওয়ার, এবিএন টেলিকম এবং ন্যাশনাল ব্যাংক।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৯৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

প্রতিবেদন কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App