×

শিক্ষা

‘ফল প্রকাশের ২ মাসের মধ্যে’ এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

‘ফল প্রকাশের ২ মাসের মধ্যে’ এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা

ফাইল ছবি

উচ্চমাধ্যমিক ও সমমানের ফল প্রকাশের দুই মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পেতে যাচ্ছেন উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীরা।

চলতি বছর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তিনি বলেন, আজ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটা মিটিং ছিল। সেখানে ফল প্রকাশের দুই মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে তাদের রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। কারণ, আমরা দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এ মাসের ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত হওয়ার কথাও জানিয়েছেন আক্তারুজ্জামান।

আরও পড়ুন: ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

গত ২ জুলাই দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশগ্রহণ করে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

উচ্চশিক্ষায় প্রবেশ করতে যাওয়া এসব শিক্ষার্থীর মধ্যে যারা অকৃতকার্য হবেন, তাদেরকে তিন মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে শনিবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন। তবে চলতি বছর এ ব্যবস্থা চালু করাটা কঠিন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। 

সূত্র: বিডিনিউজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

প্রতিবেদন কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App